logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে খসরু মিয়ার ঈদ উপহার বিতরণে এমপি লুনা: ‘মানবসেবাই সবচেয়ে বড় কাজ

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
বিশ্বনাথে খসরু মিয়ার ঈদ উপহার বিতরণে এমপি লুনা: ‘মানবসেবাই সবচেয়ে বড় কাজ

বিশ্বনাথ প্রতিনিধি। 

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


বিশ্বনাথ উপজেলা-এ মঙ্গলবার (২৬ মে) বিকেলে আমতৈল গ্রামে বিএনপি নেতা মোঃ খসরু মিয়ার বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামান শেরুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয়।


উপজেলা বিএনপির সদস্য, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভুমিদাতা ও শিক্ষানুরাগী মোঃ খসরু মিয়ার পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। তিনি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন। সব মিলিয়ে প্রায় তিন শতাধিক দরিদ্র নারী, পুরুষ ও শিশু-কিশোরদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15670
Page of