logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৬ মে ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
সিলেটে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক। 

সিলেটে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

২৬ মে  আনুমানিক ৩টা ১৫ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

সরকারি এমসি কলেজ সংলগ্ন তামাবিল রোডের দক্ষিণ পার্শ্বে সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ৩ (তিন) কেজি গাঁজাসহ আসামি রোকন ভাসফোর প্রকাশ লাল (৩২)-কে আটক করা হয়। তিনি মৃত মদন ভাসফোর ও রাজু রাণীর সন্তান এবং এমসি কলেজের সামনের সুইপার কলোনীর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সিলেটসহ বিভিন্ন এলাকায় যুবসমাজের মধ্যে বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা নং-২৫, তারিখ ২৬/০৫/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। মামলার ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারা অনুযায়ী রুজু হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15668
Page of