সিলেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার: নিরাপত্তা জোরদার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার নির্দেশ
নিউজ ডেস্ক।
সিলেট মেট্রোপলিটন এলাকার কোরবানির পশুর হাটসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে হাট পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
Sylhet Metropolitan Police-এর উদ্যোগে অদ্য ২৬/০৫/২০২৬ খ্রি. বেলা ১২টায় তিনি শাহপরান (রহ.) থানা এলাকার মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন।
মিরাপাড়া আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই হাটে পরিদর্শনকালে তিনি হাটের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি মনিটরিং কার্যক্রমসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাটে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, হাটের ইজারাদার, কোরবানির পশুর ক্রেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।