logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৬ মে ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় চোরাই ভারতীয় পণ্যের বড় চালান জব্দ, গ্রেফতার ১

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমায় চোরাই ভারতীয় পণ্যের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৩২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।


২৪ মে  বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী জননী কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে ৪৮০ পিস Keo Karpin Olivoyl, ৩,০০০ পিস HYDRO BOMB, ৬০০ পিস Skin Shine Cream এবং ৭৬০ প্যাকেট Electric Sparklers (তারা বাতি) উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩,২৮,৩২০ টাকা।


এসময় পুলিশ সুমন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মহরম আলী এবং মাতার নাম রহিমা বেগম।


এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-২৫,-  ২৪ মে. দায়ের করা হয়েছে। মামলাটি The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25D ধারায় রুজু করা হয়।


পরে আটক আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15656
Page of