logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ মে ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে বিজিবি-পুলিশের যৌথ তৎপরতা: মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯, জেলহাজতে প্রের

চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ মে ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে বিজিবি-পুলিশের যৌথ তৎপরতা: মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯, জেলহাজতে প্রের

গোয়াইনঘাট।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিজিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী ছাড়াও মাদক, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক মামলার একাধিক আসামি রয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানবপাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আল আমিন আহমেদসহ ১০ জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।


এদিকে একই রাতে পৃথক অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে মাদক, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক মামলার আরও ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।


বুধবার (২০) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সীমান্ত এলাকায় মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও বিজিবির অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15536
Page of