logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা লক্ষ্যে জকিগঞ্জে মেলা

জকিগঞ্জে ভূমি সেবা মেলা: স্বচ্ছ ও সহজ সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
জকিগঞ্জে ভূমি সেবা মেলা: স্বচ্ছ ও সহজ সেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে ভূমি সেবা মেলা ২০২৬ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।


মঙ্গলবার মেলা উপলক্ষে ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।


সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ বছরের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।


আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15522
Page of