logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ১৯ মে ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নম্বর অনলাইনে এন্ট্রি ছাড়া ফরম পূরণ করা যাবে না

ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক। 

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করেছে।


বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং নম্বর অনলাইনে এন্ট্রি বাধ্যতামূলক। ইনকোর্স নম্বর ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।


বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।


ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে ১১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে।


এছাড়া মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের ম্যানুয়াল কপি গালা সিল করে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে জমা দিতে হবে।


বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর মূল্যায়ন করতে হবে। অন্যদিকে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ২০ শতাংশ নম্বর ইনকোর্স পরীক্ষার ভিত্তিতে নির্ধারণ করা হবে।


সংশ্লিষ্ট কলেজগুলো নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15520
Page of