logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মাদক, ওয়ারেন্ট ও ট্রাফিক আইনভঙ্গকারীদের বিরুদ্ধে এসএমপির জোরদার অভিযান

সিলেটে ২৪ ঘণ্টায় ৪৬ জন গ্রেফতার, ট্রাফিকে ১৮৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
সিলেটে ২৪ ঘণ্টায় ৪৬ জন গ্রেফতার, ট্রাফিকে ১৮৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট। 

সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপি সূত্রে জানা যায়, গত ১৮ মে . (০০.০০ থেকে ২৩.৫৯ পর্যন্ত) সময়ের মধ্যে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার ২০ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক ব্যবসায়ী ৪ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ১৪ জন।


অভিযানকালে ২৯ বোতল ভারতীয় মদ ও ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে এসএমপি জানায়, “মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”


একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ৯৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ৯৪টি যানবাহন আটক করেছে।


মামলার তালিকায় রয়েছে ট্রাক ১টি, প্রাইভেটকার ১১টি, সিএনজি ২৩টি, মোটরসাইকেল ৫২টি ও অন্যান্য ৮টি যানবাহন। অন্যদিকে আটক যানবাহনের মধ্যে ট্রাক ১টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৬৪টি ও অন্যান্য ৯টি রয়েছে।


ট্রাফিক বিভাগ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এছাড়া ১৯ মে . রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার ৮ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং মাদকসেবী ৪ জন।


এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15518
Page of