logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ মে ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করলেন নবাগত ইউএনও সুনন্দা রায়

চ্যানেল জৈন্তা নিউজ ২০ মে ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ মে ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করলেন নবাগত ইউএনও সুনন্দা রায়

জৈন্তাপুর, ১৯ মে (মঙ্গলবার): জৈন্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবং জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের সম্মানিত সভাপতি মিজ সুনন্দা রায় আজ মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষার্থী, সহকারী শিক্ষকবৃন্দ এবং অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল তাঁকে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান। এতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


পরে ইউএনও সুনন্দা রায় শ্রেণিকক্ষসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।


তিনি ভবিষ্যতে বিদ্যালয়ের আরও উন্নত ফলাফল নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবক–শিক্ষক সমন্বয় আরও জোরদার করা হলে বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে আরও ভালো সাফল্য অর্জন করবে।


পরিদর্শন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ ইউএনওর আগমন ও পরামর্শকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15527
Page of