logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ১১:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

ভূমি ব্যবস্থাপনা সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
ভূমি ব্যবস্থাপনা সহজ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সিলেট। 

সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে এখন অনেক ভূমিসেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে।


তিনি আরও বলেন, ভূমিসেবা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমি মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রমের ফলে সাধারণ মানুষ আগের মতো হয়রানি বা দালালচক্রের শিকার হচ্ছেন না। ভূমি অ্যাপসহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা আরও সহজ হয়েছে।


মন্ত্রী জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলা এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের মতামত সংগ্রহ করা।


জেলা প্রশাসক মো. সারওয়ার আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরের জামান চৌধুরী।


অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15517
Page of