logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে যুবদের নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত: সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জে যুবদের নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত: সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকার আহ্বান

 শান্তিগঞ্জ প্রতিনিধি। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-এ যুব সমাজকে দক্ষ, সচেতন ও উন্নয়নমুখী করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “প্রযুক্তিনির্ভর যুব শক্তি: বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি—শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।


মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ-এর উপপরিচালক এস.কে.এম জিয়াউল বারী এবং সঞ্চালনা করেন পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। দক্ষ ও সচেতন যুবসমাজই সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি বলেন, একক পেশার ওপর নির্ভর না করে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করতে হবে এবং দক্ষতা ছাড়া প্রবাসে না যাওয়ার পরামর্শ দেন। সমাজের অসংগতি দূর করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বোরহান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরসহ বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


প্রশিক্ষণে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14910
Page of