logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২১ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে নতুন ইউএনও মো. ইসলাম উদ্দিনের যোগদান

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
জগন্নাথপুরে নতুন ইউএনও মো. ইসলাম উদ্দিনের যোগদান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইসলাম উদ্দিন।


মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি বিদায়ী ইউএনও বরকত উল্লাহর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


এর আগে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৬তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা এবং কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।


দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপজেলার সকলের সহযোগিতায় দায়িত্ব পালন করতে চান। জগন্নাথপুরকে মাদক ও অপরাধমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, পানি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ খালেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14902
Page of