logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাওরের সুরক্ষা দুর্বল: রাতের আঁধারে চুরি হলো বেড়িবাঁধের জিওটেক্স

চ্যানেল জৈন্তা নিউজ ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
হাওরের সুরক্ষা দুর্বল: রাতের আঁধারে চুরি হলো বেড়িবাঁধের জিওটেক্স

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো জিওটেক্স চুরির ঘটনা ঘটেছে। এতে করে বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জানা যায়, পানির ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে না যায়, সে জন্য ঝুঁকিপূর্ণ স্থানে জিওটেক্স বসানো হয়েছিল। কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়ছে চুরির কারণে।


গত ১৯ এপ্রিল রাতে উপজেলার নলুয়ার হাওরের বেড়িবাঁধের ৮ ও ১১ নম্বর প্রকল্প থেকে জিওটেক্স চুরি হয়।


২০ এপ্রিল (সোমবার) ঘটনার সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, ৮ নম্বর প্রকল্প থেকে প্রায় ৩৫ ফুট এবং ১১ নম্বর প্রকল্প থেকে প্রায় ৯০ ফুট জিওটেক্স চুরি হয়েছে।


তিনি বলেন, “জিওটেক্স চুরির কারণে সংশ্লিষ্ট বাঁধগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”


স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই সুরক্ষা উপকরণ চুরির ঘটনায় হাওরের বোরো ফসল হুমকির মুখে পড়তে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14882
Page of