logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২২ এপ্রিল ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের দুটি হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ৬ জন আটক, হোটেল সিলগালা

চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২২ এপ্রিল ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন
সিলেটের দুটি হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ৬ জন আটক, হোটেল সিলগালা

নিউজ ডেস্ক। 

সিলেট মহানগরীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের পর সংশ্লিষ্ট দুটি হোটেল সিলগালা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০/০৪/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৪টা ০৫ মিনিটে এসএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ ‘অতিথি’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। হোটেলের ২০১ নং কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়।

পরবর্তীতে একইদিন বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ ‘সুফিয়া’ আবাসিক হোটেলে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১১২ নং কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৪ জনকে আটক করা হয়।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং-২৩১ (তারিখ: ২১/০৪/২০২৬ খ্রি.) এবং কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৮৮৮ (তারিখ: ২১/০৪/২০২৬ খ্রি.) দায়ের করা হয়। সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে এসএমপি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা পৃথক দুটি হোটেলে অভিযান পরিচালনা করি। প্রাথমিক তদন্তে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের পর ‘অতিথি’ ও ‘সুফিয়া’— উভয় আবাসিক হোটেলকে সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মোঃ বাবুল মিয়া (৩৭) এবং জাহাঙ্গীর আলম @ আবু সাঈদ (৪২)।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট হোটেলগুলোর বিরুদ্ধে আরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14913
Page of