logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৮ মার্চ ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন অত্যন্ত মানবিক, স্নেহময়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষামূলক ও সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড বহু মানুষের জীবনে প্রেরণা জুগিয়েছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।


মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল। তাঁর এই অনুপস্থিতি পরিবার, সমাজ ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।


মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাতুর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।


উল্লেখ্য, অধ্যাপক বেগম দিলারা হাফিজ আজ ২৮ মার্চ, শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।


**স্পিকারের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শ্রমমন্ত্রীর শোক**


ঢাকা, ২৮ মার্চ: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শোকবার্তায় মন্ত্রী অধ্যাপক দিলারা হাফিজকে একজন মানবিক, স্নেহময়ী ও নিষ্ঠাবান শিক্ষাবিদ হিসেবে স্মরণ করে বলেন, তাঁর কর্মকাণ্ড বাংলাদেশের শিক্ষাঙ্গনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাঁর মৃত্যু দেশের শিক্ষা ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।


মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব হয় এবং পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি লাভ করে।


উল্লেখ্য, অধ্যাপক দিলারা হাফিজ আজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14401
Page of