logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ২৮ মার্চ ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা: ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মার্চ ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা: ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগের আহ্বান

রিয়াদ, সৌদি আরব: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব বাংলাদেশি অভিবাসী ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য।

এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১৮ এপ্রিলের আগেই তাদের সৌদি আরব ছাড়তে হবে। এই সময়ের মধ্যে যেকোনো দিনে টিকিট সংগ্রহ করে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।সৌদি কর্তৃপক্ষ এই নির্দেশনার মাধ্যমে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে।

এই মেয়াদের মধ্যে দেশ ত্যাগ করলে ভিসার মেয়াদ বৃদ্ধি বা কোনো প্রকার জরিমানা ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ছাড়তে পারবেন।

তবে, বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ দেশ ত্যাগ না করেন, তাহলে তাদের আইনি জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, সকল সংশ্লিষ্ট বাংলাদেশিকে দ্রুততম সময়ে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশনা মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতির কারণে উদ্ভূত একটি বিশেষ ব্যবস্থা বলে ধারণা করা হচ্ছে, যা সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ব্যবস্থাপনার অংশ।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে বিস্তৃত বিমান হামলা শুরু করে, যা একটি বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক সামরিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ইরানসহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধি এবং সংঘাত এখন লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আহত ও নিহত হয়েছে এবং বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।


এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারও বিপর্যয়ের মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সংঘাতের অবসান ও মধ্যস্থতা চেষ্টা চালাচ্ছে। তবে এখনও স্থায়ী কোনো শান্তি চুক্তির ঘোষণা আসেনি এবং পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14382
Page of