চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৭ মার্চ ২০২৬
০৬:৪১ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান
ঢাকা, ২৬ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি পদপ্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, প্রদত্ত এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ হতে কার্যকর হবে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14367
Page of