logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২৩ মার্চ ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ মার্চ ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ন
একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি থানায় রয়েছেন।

তিনি আরও বলেন, কাউন্সিলর হাসুর বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সূত্র জানায়, আবুল হাসেম ওরফে হাসুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি এলাকায় একটি প্রভাবশালী ক্যাডার বাহিনী গড়ে তুলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আদাবর ও শ্যামলী এলাকায় আধিপত্য বিস্তার করেন।

তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14247
Page of