logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৭ মার্চ ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

উত্তরে পানির প্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বড় উদ্যোগ: দিনাজপুরে খাল খনন শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মার্চ ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মার্চ ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ন
উত্তরে পানির প্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বড় উদ্যোগ: দিনাজপুরে খাল খনন শুরু

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল কাটার উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14099
Page of