logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৬ মার্চ ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের হাতে ৯ জন ধরা

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের হাতে ৯ জন ধরা

ঢাকা, ১৫ মার্চ ২০২৬।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।


শনিবার (১৪ মার্চ ২০২৬ খ্রি.) বিকাল ০৩.০০ ঘটিকা থেকে ০৫.৩০ ঘটিকা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে নয়জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন (৪০) ২। রাকিবুল হাসান রকি (২৫) ৩। আল আমিন (২২) ৪। ইবনে হাসেম (৩২) ৫। মোঃ স্বপন ইসলাম (২৬) ৬। খালিদ বিন আজাদ (৪১) ৭। সাকিব (১৯) ৮। রিফকুল ইসলাম (২০) এবং ৯। মাজহারুল ইসলাম (১৯)।


গ্রেফতারকৃতদের নিকট থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14071
Page of