মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | মিশিগান, যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে উৎসবমুখর পরিবেশে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ, শনিবার স্থানীয় মাসায়ালা কিং রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এসোসিয়েশনের সকল সদস্যদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগত জানান। বিশেষ করে বাংলাদেশ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানানো হয়।
এসোসিয়েশনের সভাপতি মো হেলাল উদ্দিনের সভাপতিত্তে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব মুহিবুল হক ও বিশেষ অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তার ১৭ পরগনার শালিশ সমন্বয় কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তফা আনোয়ার, বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট গাস ফিল্ডের সাবেক কর্মকর্তা মাহমুদ হোসেন রব্বানী, সাইফ উদদীন ভুইয়া ও অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কবির আহমদ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী জৈন্তাপুরবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।