logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০৫ মার্চ ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে জবাই করে হত্যা

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মার্চ ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ মার্চ ২০২৬ ০৫:০৫ পূর্বাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে জবাই করে হত্যা

অনলাইন ডেস্ক। 

কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। 

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ঘটে লোমহর্ষক এ ঘটনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ সময় একই বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রক্টর।

ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিমও শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মাড্যাম মারা গেছেন। তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আর যিনি এ কাজ করেছেন ফজলুর রহমান, তিনি নিজেও আত্মহননের চেষ্টা করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।”

কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, এ ঘটনা কীভাবে ঘটেছে সে ব্যাপারে পরে জানানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13782
Page of