logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ জানুয়ারি ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জানুয়ারি ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জানুয়ারি ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
নারী শক্তি আজ দেশ গড়ার  বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

সিলেট।। 

সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি শনিবার নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স’র আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আলোচনা বলেন, নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি সবাইকে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে অংশ গ্রহণ করেন চেয়ারম্যান এ.এস.এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা এবং শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইর ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, শিক্ষক তাহিয়া সিদ্দিকা, এনআরবি ইনভেস্টোর পলি ইসলাম, সমাজ সেবক মাসুমা চৌধুরী রুমি প্রমুখ।-বিজ্ঞপ্তি


ক্যাপশন:

বুম বক্স কমিউনিকেশন্স’র আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।


তারেক রহমানের জনসভা সফল করতে

মহানগর বিএনপির প্রচার মিছিল মঙ্গলবার

২২ জানুয়ারি বৃহস্পতিবারের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে প্রচার মিছিল বের হবে।

উক্ত প্রচার মিছিল সফল করতে মহানগর বিএনপি, সকল ওয়ার্ড, থানা, অঙ্গ সহযোগী সংগঠনসহ সকল ইউনিটকে মিছিল সহকারে যোগদান করার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি


বার্তা প্রেরক

মো. নুরুল ইসলাম

প্রেস সচিব

০১৭১৮৫৩৮০৪৫

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12701
Page of