logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০২ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট :: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির পৃথক টহল ও অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়।


এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছও আটক করা হয়েছে। আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটক করা চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17974
Page of