logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ অক্টোবর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন
জৈন্তাপুরে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখা।


একই সঙ্গে বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।


এক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি নিবারণ চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।


তাঁরা বলেন, সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুর উপজেলার ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নেতৃবৃন্দ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে দেশ ও বিদেশে অবস্থানরত সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18286
Page of