ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ ধনাই এর উপর নগরীর বাহুবল এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
নেতৃবৃন্দ তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। বিজ্ঞপ্তি