logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ মে ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন WP Import

কোম্পানীগঞ্জে জামায়াতের ঢেউটিন বিতরণ

WP Import ১২ মে ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন সিলেট
WP Import ১২ মে ২০২৫ ০৮:৩২ অপরাহ্ন

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার ৮টি পরিবারের মাঝে ১৬ বান ঢেউটিন বিতরণ করা হয়।

 

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।

 

কোম্পানীগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা আবু তোরাবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সাবেক বায়তুলমাল সেক্রেটারি ডা. জাকারিয়া, উপজেলা যুব জামায়াতের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা বায়তুল সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকল্যান ফেডারেশনের সভাপতি আল আমিন খান, উপজেলা যুব বিভাগের সভাপতি ইকবাল হোসেন ইমাদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সভাপতি জুয়েল আমিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাজী জমশীদ আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়নের সভাপতি ডা. আব্দুল কাইয়ুম, ইছাকলস ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান, ডা. রুহুল আমিন, মাওলানা আব্দুস শহিদ, মিজানুর রহমান প্রমুখ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12521
Page of