logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৫ ০৭:৩৫ পূর্বাহ্ন WP Import

জৈন্তাপুরে পশুর হাটের জন্য দরপত্র আহ্বান- চিকনাগুল বাজারে সর্বোচ্চ দরদাতা যারা

WP Import ২৮ মে ২০২৫ ০৭:৩৫ পূর্বাহ্ন সিলেট
WP Import ২৮ মে ২০২৫ ০৭:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর সংবাদদাতা:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি অস্থায়ী গরু-ছাগলের হাট বসাতে দরপত্র আহ্বান করে উপজেলা প্রশাসন।

 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার (২৮ মে) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দরপত্র টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে চিকনাগুল বাজারে ( অস্থায়ী) পশুর হাটের জন্য মোট ৪ জন তাদের দরপত্র জমা দেওয়া মাধ্যমে হাটের ইজারা ওপেন টেন্ডারের কার্যক্রম সম্পন্ন হয়েছে।।

 

চার জনের মধ্যে ব্যবসায়ী মঈনুল ইসলাম ৪৩ লক্ষ ৭০ হাজার এবং মছদ্দর আলী ( মেম্বার) ২০ লক্ষ ৫০ হাজার টাকা দরপত্র জমা করেন দাতাদের মধ্যে দরপত্রের নিয়মানুসারে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী মঈনুল ইসলাম মনোনীত হয়েছেন।

 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় দুই টি বাজারে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এর মধ্যে চিকনাগুল বাজারের জন্য ৪ টি দরপত্র টেন্ডার জমা পড়েছে।  আগামীকাল সরজমিন বাজার পরিদর্শন শেষে যাচাই-বাছাইপ্রক্রিয়া মাধ্যমে সর্বোচ্চ দরদ তাদের আনুষ্ঠানিক ভাবে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে।

 

এর আগে ২১ মে উপজেলা প্রশাসন চিকনাগুল ও দরবস্ত ইউনিয়নে দুটি হাট ইজারা প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে দরপত্র কেনার তারিখ ২৬ মে ও দরপত্র জমা দেওয়ার তারিখ ২৮ মে বুধবার দুপুর ১ টায় এবং দরপত্র খোলার তারিখ দুপুর ২টায় নির্ধারণ করে দেয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12488
Page of