logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ জুন ২০২৫ ০৬:০২ পূর্বাহ্ন WP Import

কানাইঘাটে ব্যবসায়ী শিহাব হত্যাকাণ্ডে ২ আসামি গ্রেফতার

WP Import ০৫ জুন ২০২৫ ০৬:০২ পূর্বাহ্ন সিলেট
WP Import ০৫ জুন ২০২৫ ০৬:০২ পূর্বাহ্ন
কানাইঘাটে ব্যবসায়ী  শিহাব হত্যাকাণ্ডে ২ আসামি গ্রেফতার
কানাইঘাটে ব্যবসায়ী শিহাব হত্যাকাণ্ডে ২ আসামি গ্রেফতার

সিলেট: সিলেটের কানাইঘাটে জামায়াত নেতা ও ব্যবসায়ী শিহাব উদ্দিন (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শিব্বির আহমদ ও কামাল আহমদকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে শিব্বিরকে ফরিদপুর থেকে ও কামালকে সিলেট নগরীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার (৫ জুন) বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল।

 

তিনি জানান, শিহাব হত্যাকাণ্ডের পর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা গা-ঢাকা দেয়। প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান সনাক্ত করে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। এবং অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা কানাইঘাটে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সর্বশেষ বুধবার (৪ জুন) উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ঈদের আগে আসামিদের গ্রেফতারের দাবি জানান।

 

উল্লখ্য, হত্যাকাণ্ডটি ২৭ মে ২০২৫ তারিখে রাতে রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে ঘটে। শিহাব উদ্দিন স’মিলের পাশে ইট আনলোড করার সময় ৪-৫ জন দুর্বৃত্ত তার উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পরদিন নিহতের স্ত্রী হেপী বেগম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

নাম উল্লেখিত আসামিরা হলেন- খালোপার গ্রামের ইসলাম উদ্দিনের (বগলাই) ছেলে শিব্বির আহমদ (২৭), মো. শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩), কামাল আহমদ (৩৯) এবং মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12446
Page of