logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৮ আগস্ট ২০২৫ ০৯:০১ অপরাহ্ন WP Import

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন

WP Import ১৮ আগস্ট ২০২৫ ০৯:০১ অপরাহ্ন জাতীয়
WP Import ১৮ আগস্ট ২০২৫ ০৯:০১ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন

 

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৬ সালের নভেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়কে দুই বিভাগে ভাগ করা হয়। একটি ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ’ এবং অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’।

১৯৭১ সাল থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের ৩৩ জন সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করেছেন, দুই ভাগ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ পর্যন্ত ৭ জন সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করেছেন। তাদের কেউই নারী ছিলেন না।

গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। ওই দিন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/11716
Page of