logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ন WP Import

সুনামগঞ্জে বন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
WP Import ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বন কর্মকর্তার বিদায় সংবর্ধনা
সুনামগঞ্জে বন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খাঁন এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বন বিভাগের সহকর্মীগণ তাকে সংবর্ধনা প্রদান করেন। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধিত হন তিনি।

 

এসময় সহকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই কর্মকর্তা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক নাজমুল আলম, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এছাড়া অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বন কর্মকর্তা মাহমুদুল হক খাঁন বদলি হয়ে রাজধানীর বনভবনে যোগদান করবেন মঙ্গলবার। জানা গেছে, দীর্ঘ ৬ বছর সুনামগঞ্জ অঞ্চলে নিষ্ঠার সাথে তিনি অর্পিত দায়িত্বপালন করে আসছিলেন। এদিকে, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন যোগদানের পর থেকে বন বিভাগ, বন বিট অফিসের কার্যক্রমে গতি ফিরে এসেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10967
Page of