logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন WP Import

ভোটার তালিকা প্রিন্ট শুরু, বন্ধ এনআইডি সংশোধন

WP Import ২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন জাতীয়
WP Import ২৪ নভেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
ভোটার তালিকা প্রিন্ট শুরু, বন্ধ এনআইডি সংশোধন
ভোটার তালিকা প্রিন্ট শুরু, বন্ধ এনআইডি সংশোধন

অনলাইন ডেস্ক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু করায় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক অপারেশন মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে।

 

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেছিলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য এনআইডি সংশোধন খোলা থাকবে নাকি বন্ধ করা হবে-এ সিদ্ধান্ত নেবে কমিশন।

 

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।

 

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একই দিনে গণভোট আয়োজনের পরিকল্পনাও রয়েছে ইসির। সে লক্ষ্যেই নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10113
Page of