logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৯ পূর্বাহ্ন WP Import

মুন্সিপাড়ার মরহুম এম এ চৌধুরী জগলুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল মঙ্গলবার

WP Import ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৯ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
WP Import ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৯ পূর্বাহ্ন
মুন্সিপাড়ার মরহুম এম এ চৌধুরী জগলুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল মঙ্গলবার
মুন্সিপাড়ার মরহুম এম এ চৌধুরী জগলুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল মঙ্গলবার

সিলেট নগরীর মুন্সিপাড়া পাঞ্চায়েতের উপদেষ্টা এম এ চৌধুরী জগলুল এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আছর মুন্সিপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শামীম আহমদ চৌধুরী ও সহধর্মিণী সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রাহেলা আক্তার চৌধুরী। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আমার পিতার ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার, ফেঞ্চগঞ্জ সারকারখানা, ঢাকা ম্যাচ, উজ্বালা ম্যাচ, তিব্বত এন্ড কোং, চন্দ্রঘোনা পেপার মিল, সর্বশেষ সিলেট পাল্প এন্ড পেপার মিলস লিঃ এ কর্মরত ছিলেন।

পরবর্তীতে অবসরে আসার পর ১৯৯৭ সালে নিজ ব্যবসা ঝর্ণা বক্স এন্ড কার্টুন ফ্যক্টরি গড়ে তুলেন। মরহুমের পাঁচ ছেলে মেয়ে। স্ব-পরিবারে যুক্তরাজ্যে বসবাসকারী আছিয়া খানম চৌধুরী রুমি, রুবানা আক্তার চৌধুরী, শাহিন আহমদ চৌধুরী, শিউলি বেগম এবং দেশে রয়েছেন মরিয়ম বেগম ঝর্ণা ও শামীম আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9653
Page of