logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
জৈন্তাপুরে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

জৈন্তাপুর প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুরে সীমান্তপথে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সীমান্ত অতিক্রম করার আগেই তাদের আটক করা হয়।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।


আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তাঁর স্ত্রী শীমা খানম (২৩); যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তাঁর স্ত্রী রেশমা পারভীন (৩৪); নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তাঁর ছেলে নূর মোহাম্মদ (১২); এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।


জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। পরে ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


পুলিশের দাবি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17399
Page of