জকিগঞ্জে ক্রিকেট তারকাদের পদচারণা, ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ
সিলেট।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর জনপ্রিয় দল সিলেট টাইটান্স ক্রিকেট দলের খেলোয়াড়রা আগামী ২৮ ডিসেম্বর, রোববার, দুপুর ১২টায় জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল্ চৌধুরী অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে জকিগঞ্জসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। জনপ্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগে অনুষ্ঠানটি একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে বলে আয়োজকরা আশা করছেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাংবাদিকরা অংশ নেবেন।
অনুষ্ঠান সফল করতে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সচিব ও সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী সকল ক্রিকেটপ্রেমীকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।