logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১১ নভেম্বর ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল।


রোববার (৮ নভেম্বর) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পরে দুপুর ২টায় কর্মসূচি শেষ হয়।


অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হান্নান, নুরুল ইসলাম, মামুনুর রশীদ ও লিটন মিয়া। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সহিদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান ও মাহিন খান লিটু উপস্থিত ছিলেন।


অন্যান্যদের মধ্যে ছিলেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খসরু মিয়া ও কানন দাস এবং সদস্য সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18866
Page of