logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ নভেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে ১৫ অসুস্থ রোগী পেলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন
জৈন্তাপুরে ১৫ অসুস্থ রোগী পেলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ জন অসুস্থ রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৫তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত (ভূতাপেক্ষ পার্ট-২) কর্মসূচির আওতায় সিলেট-৪ সংসদীয় আসনের এসব রোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।


কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা রনি দেব, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির খান ও আখলাকুল আম্বিয়া।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।


বক্তারা অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা। একই সঙ্গে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের চিকিৎসাসহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18874
Page of