logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একদিনে কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একদিনে কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বুধবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, Millet Muesli, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়।


বিজিবি জানায়, আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা।


৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18873
Page of