logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস মার্কেটে রূপান্তরের উদ্যোগ পূবালী ব্যাংকের

ডিজিটাল লেনদেন সম্প্রসারণে দুই দিনব্যাপী ক্যাম্পেইন, ব্যবসায়ীদের জন্য থাকছে বাংলা কিউআর ও পিওএস সুবিধা
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ন
সিলেটের পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস মার্কেটে রূপান্তরের উদ্যোগ পূবালী ব্যাংকের

সিলেট প্রতিনিধি:


ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা এবং ক্যাশলেস সমাজ গড়ে তোলার লক্ষ্যে সিলেট নগরীর পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস মার্কেট হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর বন্দরবাজারস্থ পৌর বিপণী কেন্দ্র মার্কেটের সামনে পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক (এসপিও) সুবীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সিকান্দর আলী। তিনি ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহসভাপতি আহমেদুর রহমান মিনু ও আলমগীর আলী সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদ ও তাছলিম আহমদ শুভ, পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এডিসি বিভাগের কর্মকর্তা সৈয়দ আহমদ মোহসি উদ্দিন, বন্দরবাজার শাখার জুনিয়র অফিসার দেবাশীষ রায়, ডেপুটি জুনিয়র অফিসার রাজীব ধর ও জিয়াউর রহমান, আশীষ রায় প্রমুখ।


ক্যাম্পেইনে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে বিনা মূল্যে ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক বিনা মূল্যে ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ও বাংলা কিউআর সুবিধার আবেদন গ্রহণ।


আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে পৌর বিপণী কেন্দ্রের ব্যবসায়ী ও ক্রেতাদের আধুনিক প্রযুক্তিনির্ভর, সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তোলার পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানো সম্ভব হবে।


পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস মার্কেট হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18581
Page of