logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৩ নভেম্বর ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে এক দিনে ৪৫ জন গ্রেপ্তার, ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন
সিলেটে এক দিনে ৪৫ জন গ্রেপ্তার, ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট:

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ পিস ইয়াবা ও ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।


সোমবার (২ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।


অভিযানকালে পুলিশের হাতে ১০ পিস ইয়াবা ও ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট উদ্ধার হয়।


এদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৮টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18577
Page of