logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৩ নভেম্বর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গ্রাম পুলিশ বাহিনীতে নতুন পদবি চালু, গেজেট প্রকাশ

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
গ্রাম পুলিশ বাহিনীতে নতুন পদবি চালু, গেজেট প্রকাশ

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে।


এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ১ নভেম্বর ২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর (২০০৯ সালের ৬১ নম্বর আইন) ৯৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ৪৮ ধারার সঙ্গে পঠিতব্য বিধান অনুসারে সরকার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫-এর অধিকতর সংশোধন করেছে।


সংশোধনী অনুযায়ী, ২০১৫ সালের বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।


সংশোধিত এই বিধানের ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর প্রচলিত দুটি পদবির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18588
Page of