logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০২ নভেম্বর ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ভারতীয় মহিষ, গরু ও পণ্যসহ সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার মালামাল জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
ভারতীয় মহিষ, গরু ও পণ্যসহ সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি ও সোনারহাট বিওপির পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়। আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সিলেট সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি ও সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা মহিষ, গরু, আলু ও সুপারি আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18549
Page of