logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৩ নভেম্বর ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মায়ের সঙ্গে ভাসমান লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ, চার ঘণ্টা পর মিলল চিশুর মরদেহ

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ নভেম্বর ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন
মায়ের সঙ্গে ভাসমান লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ, চার ঘণ্টা পর মিলল চিশুর মরদেহ


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।


সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে সে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।


এরপর হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18564
Page of