logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন নির্বাচন সামনে রেখে লাফনাউট বাজারে সভা, তুলে ধরলেন উন্নয়ন ভাবনা

গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে প্রার্থিতার আভাস, হাজী ফখরুল ইসলামের মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে প্রার্থিতার আভাস, হাজী ফখরুল ইসলামের মতবিনিময় সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ফখরুল ইসলাম।


সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত ৭টায় ইউনিয়নের লাফনাউট বাজারে তাঁর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


হাজী ফখরুল ইসলাম সাবেক অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।


সভায় হাজী ফখরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছি। ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবগত। এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে এলাকাবাসীর মতামত ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছি। আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।”


মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী ইউনিয়নের বিভিন্ন সমস্যা, নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসেবা এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সম্ভাব্য প্রার্থিতার বিষয়ে নিজের অবস্থান ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন হাজী ফখরুল ইসলাম।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18559
Page of