logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে সার বিক্রির রেজিস্ট্রারে গরমিল, অবৈধ পাচারের দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
লাখাইয়ে সার বিক্রির রেজিস্ট্রারে গরমিল, অবৈধ পাচারের দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে সার বিক্রির রেজিস্ট্রার খাতায় তথ্যের গরমিল এবং অবৈধভাবে সার পাচারের অভিযোগে স্বপন কুমার দেব নামে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মোড়াকরি বাজারে মেসার্স স্বপন কুমার দেবের ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান।


অভিযানকালে ডিলারের বিক্রয় রেজিস্ট্রার খাতার তথ্যের সঙ্গে বাস্তব বিক্রির তথ্যে ব্যাপক গরমিল পাওয়া যায়। এ ছাড়া অবৈধভাবে সার পাচারের সত্যতা পাওয়ায় কৃষি পণ্য বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ড) ধারায় ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয়সংখ্যক সদস্য।


উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা এবং সার ডিলারদের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18502
Page of