logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ নভেম্বর ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এইচএসসিতে সিলেট বিভাগের তিন কলেজে কেউ পাস করেনি

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০১:২৩ পূর্বাহ্ন
এইচএসসিতে সিলেট বিভাগের তিন কলেজে কেউ পাস করেনি

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বিভাগের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলে শিক্ষা সংশ্লিষ্ট মহলে হতাশা তৈরি হয়েছে।


শূন্য পাসের হারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাকরি হাইস্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ আবদুল মতলিব হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজ।


সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোরাকরি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। আলহাজ আবদুল মতলিব হাইস্কুল অ্যান্ড কলেজের ১৫ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে, মিতালী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২১ জনের কেউই পাস করতে পারেনি।


ফলে তিনটি প্রতিষ্ঠানেরই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।


সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীন চারটি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। সে হিসাবে এবার শূন্য পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের তুলনায় একটি কমেছে।


এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন। অকৃতকার্য হয়েছে ৩৫ হাজার ২৯৬ জন।


পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৯৩৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯৬ জন এবং ফেল করেছে ১৪ হাজার ৮৩৯ জন। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৫০১ জন এবং অকৃতকার্য হয়েছে ২০ হাজার ৪৫৭ জন।


সূত্র: সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18463
Page of