logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ১৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্কবার্তা, পরিস্থিতির ছবি-ভিডিও শেয়ার না করার অনুরোধ দূতাবাসের

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য রিয়াদ দূতাবাসের জরুরি বার্তা

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য রিয়াদ দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ। একই সঙ্গে চলমান পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।


রোববার (১১ অক্টোবর ২০২৬) দূতাবাসের জারি করা এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী চলমান পরিস্থিতিসংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। তাই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রচার এবং মোবাইল ফোনে সংরক্ষণ ও অন্যের সঙ্গে আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।


এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬, ডিপ্লোম্যাটিক উইংয়ের বিষয়ে ৮০০১০০০১২৪ এবং মৃত্যু-সংক্রান্ত বিষয়ে +৯৬৬৫৭০২১২১৮০।


মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিয়মিত ও হালনাগাদ তথ্য জানতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করারও অনুরোধ জানানো হয়েছে।


দূতাবাসের ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18133
Page of