logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে চার বছরের মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
সিলেটে চার বছরের মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে চম্পা রাণী দাস (৩৫) ও তাঁর চার বছর বয়সী মেয়ে রৃদি দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


নিহত চম্পা রাণী দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।


নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তাঁর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17451
Page of