logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। পুলিশের দাবি, সনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক চুরির মামলা রয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার দিরাই পৌরসভার আয়লাবাজ এলাকায় সনির নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার সনি মিয়া দিরাই পৌরসভার আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে।


পুলিশ জানায়, অভিযানে সনির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিরাই থানার এসআই শাহ আলম ও এএসআই দিবাস চন্দ্র দাস। এ সময় তাদের সঙ্গে থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা ছিলেন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17458
Page of