চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৫ সেপ্টেম্বর ২০২৬
১০:৩১ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সাংবাদিক জিল্লুর রহমান হাসপাতালে ভর্তি, দোয়া কামনা
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ২৪ডটকমের বালাগঞ্জ প্রতিনিধি এবং অনিয়মিত পত্রিকা ‘আয়না’র সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি গত বুধবার থেকে মাথা ঘোরা, বমি, ঘাড় ও পিঠে ব্যথাসহ নানা শারীরিক উপসর্গে অসুস্থ হয়ে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে তাঁর রক্ত ও প্রস্রাব পরীক্ষা, ইসিজি, এক্স-রে (ব্রেইন ও বডি), এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17450
Page of